সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:11 PM, August 22, 2023
জাতীয় ডেস্ক :
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে জাতির জন্য কলঙ্কময় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কখনও সন্ত্রাসকে সমর্থন করে না। এই মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছে। চার্জশিটে নাম না আসার পরও তাকে সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আমরা নষ্ট সমাজে বসবাস করছি। প্রতারণার মাধ্যমে দেশ চলছে। প্রতিটি মুহূর্তে সবকিছুতে প্রতারণা চলছে।
তিনি বলেন, কঠিন সময় অতিক্রম করছি। জাতি অস্তিত্বহীন হয়ে পড়ছে। গণতন্ত্রের কথা বলে সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে এক ব্যক্তির শাসন চলছে। কিন্তু আশার কথা, মানুষ জেগে উঠছে। এরই মধ্যে ২২ জন প্রাণ দিয়েছেন।
ফখরুল বলেন, এখন যুদ্ধ একটাই, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা। সরকার পুরো জাতিকে কারাগারে পরিণত করছে।
তিনি বলেন, সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফায়দা নেয়ার ফন্দি এঁটেছে। ক্ষমতায় থাকার প্রয়োজনে তারা পশ্চিমা বিশ্ব, ভারতকে দেখাতে চাইছে বাংলাদেশে জঙ্গি আছে। ধর্মপ্রাণ মানুষকে জঙ্গি বানিয়ে তারা ফায়দা নিতে চায়। তবে মানুষ সরকারের এমন নাটক আর বিশ্বাস করেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার এবার আর এসব করে পার পাবে না। সব রাজনৈতিক দল এক হয়ে জানিয়ে দিয়েছে, এই সরকারের অধীনে নির্বাচন হবে না, পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, আমাদের বয়স শেষের দিকে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলছে। তরুণদের দায়িত্ব ফ্যাসিবাদীদের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনা।
জিয়া পরিবারকে খুনি বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রবর্তনের কারণে খুন করা হয়েছেন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার সন্তান আজ গোটা জাতিকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী বলছেন বিএনপি নাকি খুনির দল।
সাবেক মন্ত্রী ও জাপার একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসএমএম শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 29
Users Last 7 days : 142
Users Last 30 days : 446
Users This Month : 446
Users This Year : 446প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
