সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:41 PM, August 23, 2023
স্পোর্টস ডেস্ক:
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজামা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি।
এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।
বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে।
গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লি হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনারা। গত মৌসুমে ট্রেবল জিতেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এতে করে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে অনেকেই শিরোপা জয়ে এগিয়ে রাখছেন। তবে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।
আরও পড়ুন: দেড় যুগ পর আবারো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড!
তবে প্রথমবারের মতো ব্যালন ডি’অর ট্রফি পাওয়াটা তার জন্য একটা সহজ হবে না কারণ তাকে লড়াই করতে হবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে। যিনি কিনা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতিয়েছেন। যা কিনা তাদের ইতিহাসে ৩৬ বছর পর শিরোপা খরা ঘুঁচায়।
অনেক রথী মহারথীরাই ব্যালন ডি’অরের সম্ভাব্য শিরোপাজয়ীর কথা বলেছেন। সেই তালিকায় এবার যোগ দিয়েছে জুয়াড়িদের সংগঠন অডস চেকার। যারা কিনা জানিয়েছে, এবারের ব্যালন ডি’অর শিরোপা যাবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে। তার প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড রয়েছেন যোজন যোজন পেছনে।
অডস চেকারের জরিপ বলছে, প্রথম স্থানে থাকা মেসির ট্রফি জয়ের দর ১/৩। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হালান্ডের দর ৩৮/৫। এই দু’জনের পরেই রয়েছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা কেভিন ডি-ব্রুইনা ৫০/১ এবং রদ্রি ৬৬/১।
উল্লেখ্য, গোলডটকম তাদের সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকায় শীর্ষে রেখেছে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। তারপরেই রয়েছে গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। তৃতীয় স্থানে রয়েছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 7
Users Last 7 days : 146
Users Last 30 days : 476
Users This Month : 476
Users This Year : 476প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
