সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:08 PM, August 23, 2023
স্পোর্টস ডেস্ক :
অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন তারকাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও দেয়া হয়। তবে লিভারপুলের আপিলের প্রেক্ষিতে বিশ্বজয়ী তারকার শাস্তি বাতিল করেছে কর্তৃপক্ষ।
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটির ৫৮ মিনিটে রায়ান ক্রিস্টির সঙ্গে বল দখলের সময় তার পায়ে আঘাত করেন অ্যালিস্টার। রেফারি সরাসরি লাল কার্ড দেখান আলবিসেলেস্তে তারাকাকে।
লাল কার্ডের সিদ্ধান্তকে অবশ্য সহজভাবে নেননি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ম্যাচের পরই সিদ্ধান্তটিকে ‘কঠোর’ বলে মন্তব্য করেছেন তিনি। অ্যালিস্টারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়। পরে এর বিরুদ্ধে আপিল করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
অ্যানফিল্ডের ক্লাবটির আপিলের পর মঙ্গলবার শাস্তি বাতিল করার বিষয়টি জানায় এফএ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড়কে ভুলবশত বহিষ্কার করা হয়েছে, এমন দাবির প্রেক্ষিতে একটি স্বাধীন কমিশন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।”
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুটি ম্যাচ খেলেছে লিভারপুল। চেলসির বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর বোর্নমাউথকে হারিয়েছে ৩-১ গোলে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। রোববার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 7
Users Last 7 days : 146
Users Last 30 days : 476
Users This Month : 476
Users This Year : 476প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
