সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:18 AM, August 25, 2023
স্পোর্টস ডেস্ক :
নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদ থেকে ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাকে দলে এনেছে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ। এবার নজর লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহর দিকে। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বড় অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত সৌদি ক্লাবটি। সালাহ আগ্রহ প্রকাশ করলেও মিশরীয় তারকাকে ছাড়তে রাজি নয় লিভারপুল।
গণমাধ্যমে এসেছে, সালাহর জন্য পাওয়া যেকোনো ধরনের প্রস্তাবই ফিরিয়ে দেবে লিভারপুল।
৩১ বর্ষী সালাহর জন্য বিশাল অঙ্কের বেতন ও দলবদল ফি দিতে প্রস্তুত জেদ্দা ভিত্তিক ক্লাব আল ইত্তিহাদ। বোনাস ছাড়া শুধু বেতন হিসেবেই সালাহকে ৭ কোটি ৫৭ লাখ ইউরো দিতে চায় ক্লাবটি। সঙ্গে বিভিন্ন খাত থেকে আয় থাকবে, যা বেতনের চেয়েও অনেকবেশি। যদিও ২০২২ সালে অ্যানফিল্ডে তিন বছরের জন্য চুক্তি করেছেন সালাহ। তবে লিভারপুলকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি সৌদি আরবের ক্লাবটি।
প্রস্তাব পেলেও এই মুহূর্তে সালাহকে ছাড়ার কোনো ইচ্ছা নেই লিভারপুলের। যদিও তাকে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের দলবদলের মেয়াদ শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। সেক্ষেত্রে সালাহকে দলে পেতে আরও দুই সপ্তাহ সময় পাবে সৌদি ক্লাবটি।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচে খেলে ১৯ গোল করেন সালাহ। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১২টি। চলতি মৌসুমে পেয়েছেন এক গোলের দেখা
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 7
Users Last 7 days : 130
Users Last 30 days : 481
Users This Month : 481
Users This Year : 481প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
