, ,

জঙ্গিবাদের দায় আ. লীগের ওপর চাপানো বিএনপির নতুন কৌশল: কাদের

Rahat
প্রকাশিত August 26, 2023, 12:46 PM
জঙ্গিবাদের দায় আ. লীগের ওপর চাপানো বিএনপির নতুন কৌশল: কাদের

 

জাতীয়  ডেস্ক:
জঙ্গিবাদের অপরাধের দায় আওয়ামী লীগের ওপর চাপাতে চায় বিএনপি, এটা তাদের নতুন কৌশল— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেছেন।

শোক দিবস উপলক্ষ্যে শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর দারুস সালাম খেলার মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েও বিএনপি নেতারা আরামে থাকতে পারছে। কারণ, শেখ হাসিনা বিরোধী দলের কাউকে আটক না করার নির্দেশ দিয়েছেন। বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। আবারও ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।

আবারও আগুন সন্ত্রাসের চেষ্টা করলে হাত পুড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেছেন, বিএনপি বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। আগামীতে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশই হেরে যাবে।

R/N