রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে বাবুর্চিসহ দগ্ধ চার

প্রকাশিত: 9:28 AM, August 30, 2023

রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে বাবুর্চিসহ দগ্ধ চার

জাতীয় ডেস্ক :

রাজধানীর ভাটারায় একটি রেস্তোরাঁর রান্নাঘরে সিলিন্ডার গ্যাসের চুলার আগুনে বাবুর্চি ও তার সহকারিসহ চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে ভাটারা থানার পিছনে ফোর স্টার রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদেরকে উদ্ধার করে বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

দগ্ধরা হলেন রেস্তোরাঁর বাবুর্চি তরিকুল ইসলাম তারিক (৩৯), তার সহকারী মো. হারিজ (৩০), লাইলী বেগম খাদিজা (৪৩) ও রহিমা বেগম (৩৮)।

তাদের হাসপাতালে নিয়ে আসা রেস্তোরাঁর ওয়েটার বাবুল হাওলাদার বলেন, সকাল ৯টার দিকে কিচেন রুমে রান্নার কাজ চলছিল। সেখানে শর্টসার্কিট থেকে স্পার্ক হয়ে আগুন লাগে। সেই আগুন থেকে চুলার আগুন ছড়িয়ে পড়ে চারজন দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, তরিকুল ইসলাম তারিকের শরীরের ৭ শতাংশ, মো. হারিজের ১২ শতাংশ এবং লাইলী বেগম খাদিজা ও রহিমা বেগমের ৩ শতাংশ পুড়ে গেছে।

মিডিয়ায় প্রচার ও ভোক্তার অভিযানে পাইকারিতে কমলো ডাবের দামমিডিয়ায় প্রচার ও ভোক্তার অভিযানে পাইকারিতে কমলো ডাবের দাম
তিনি আরও জানান, তাদের মধ্যে দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ও দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares