সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:00 PM, August 31, 2023
স্পোর্টস ডেস্ক:
পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) ভোটে প্রিমিয়ার লিগের গত মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। সিটির হয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই তরুণ বর্ষসেরার পুরস্কার লাভ করেন।
সিটির হয়ে অভিষেক মৌসুমে সময়টা দারুণ উপভোগ করেছেন হালান্ড। সব ধরনের প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দলের হয়ে করেছেন ৫২ গোল। জয় করেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
২৩ বছর বয়সী এই স্ট্রাইকার বর্ষসেরা হওয়ার দৌঁড়ে পেছনে ফেলেছেন সতীর্থ জন স্টোনস, কেভিন ডি ব্রুইনা, আর্সেনালের দুই খেলোয়াড় বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও টটেনহ্যামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেনকে।
বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত হালান্ড বলেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয় করাটা সত্যিই সম্মানের। সতীর্থদের দ্বারা প্রশংসিত হবার অনুভূতিই ভিন্ন। যারা আমাকে ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পুরো দলের জন্য এটি একটি স্মরণীয় মৌসুম ছিল, ব্যক্তিগত ভাবে আমার কাছেও।’
তারকা এই ফুটবলার আরও বলেন, ‘ট্রেবল জয়ের বিষয়টি আমি কখনো চিন্তাই করতে পারিনি। সে কারণে বিশেষ কিছু খেলোয়াড়ের সঙ্গে শিরোপা জয়ের অনুভুতি ছিল অসাধারণ। গত মৌসুমে আমরা সবাই মিলে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছি। এবারও সেটা করে দেখানোর দায়িত্ব পড়েছে সকলের ওপর। আমরা মৌসুমের শুরুটা ভাল করেছি, এখন সেটা এগিয়ে নিতে হবে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
