সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:47 PM, September 3, 2023
স্পোর্টস ডেস্ক:
কোনোরকম সমীকরণের পথে হাঁটতে হচ্ছে না বাংলাদেশকে। এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা আগেই এগিয়ে রেখেছিলে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাকি কাজটা সারেন বোলার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে শান্ত ও মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। মাঝখানে সাকিব ও মুশফিক ছোট্ট দুটি ক্যামিও ইনিংস খেলেন। শান্ত ১০৫ বলে ২ ছয় ও ৯ চারের সাহায্যে ১০৪ রান এবং মিরাজ ১১৯ বলে ৩ ছয় ও ৭ চারে ১১২ রান করেন। জবাবে আফগানিস্তান সব উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান ৭৫ ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী ৫১ রান করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 26
Users Last 7 days : 160
Users Last 30 days : 523
Users This Month : 523
Users This Year : 523প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
