সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:28 PM, September 6, 2023
জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। প্রয়াত ফেরদৌস আরার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে মারা গেছেন।
ফেরদৌস আরার নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
