সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:01 AM, September 9, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
জি-২০ সম্মেলনের আগে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নরেন্দ্র মোদি। একাধিক ইস্যুতে দুই রাষ্ট্রনেতার কথাবার্তা হয়। গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েও কথা হয় বাইডেন ও মোদির। পরে বিষয়গুলো সাংবাদিকদের জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পরিষদের কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের গণতন্ত্র এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গনাইজেশন সম্পর্কিত ডিম-মুরগি সংক্রান্ত সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দুইনেতা।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে মুরগি ও ডিম আমদানি করা নিয়ে আপত্তি ছিল দিল্লির। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ যাতে ভারতে ছড়িয়ে না পড়ে, সেই আশঙ্কা থেকেই এই আপত্তি। ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রপ্তানি খাতে এটাই ছিল সপ্তম এবং অন্তিম সমস্যা। এর আগের ৬টি সমস্যাই দূর হয়েছিল নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে। তবে মুরগি ও ডিমের এই সমস্যার সমাধান হয়েছে এবার।
মার্কিন নিরাপত্তা উপদেষ্টা পরিষদের ইন্দো-প্যাসিফিক বিষয়ক কো-অর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল সাংবাদিকদের জানান বৈঠকের সময় গণতন্ত্রের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাইডেন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তবে অন্য কোন দেশকে এই নিয়ে লেকচার দেওয়ার পক্ষপাতী নয় যুক্তরাষ্ট্র। পারস্পরিক সম্পর্কে নম্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বৈঠকের পর নরেন্দ্র মোদির উদ্দেশে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে জো বাইডেন লিখেছেন, আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগল প্রধানমন্ত্রী। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেন আরও শক্ত, দৃঢ় এবং বহুমাত্রিক হয় সেটাই নিশ্চিত করা হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
