আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: 2:06 PM, September 11, 2023

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ডেস্ক :

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। বিশৃঙ্খলারোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 

আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, বিচারিক আদালতে সহিংসতা করলে কোনো ছাড় দেয়া হবে না। আদালতে মামলার শুনানি কিংবা বিচার ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে সর্বোচ্চ নজর নেয়া হবে।

এ সময় ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে নির্যাতনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

নাইকো দুর্নীতি বিষয়ে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, বিএনপি জোট সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে নাইকো চুক্তি করা হয়েছিল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares