সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:20 PM, September 13, 2023
জাতীয় ডেস্ক :
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে জামিন দেননি চেম্বার আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত তাকে জামিন না দিয়ে ২০ নভেম্বর আপিল বিভাগে জামিন শুনানির দিন ধার্য করেন। ফলে ২০ নভেম্বর পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে বিএনপি নেতা আমানকে।
এ সময় তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দ্রুত জামিন শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করলে চেম্বার জজ বলেন, ১০ বছরের সাজায় আদালত জামিন দিয়েছে এমন কোন উদাহরণ কি আপনি দেখাতে পারবেন? দেখাতে পারলে আমি বিবেচনা করবো।
এমন কোন উদাহরণ না দেখাতে পারায় আগামী ২০ নভেম্বর আপিল বিভাগে জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ১০ সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আত্নসমর্পণের পর কারাগারে গিয়ে জামিন পেয়েছেন আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান।
সম্পদের তথ্য গোপন ও অর্জনের অভিযোগে করা
দুর্নীতি দমণ কমিশন দুদকের মামলায় তিন বছরের দণ্ডিত বিএনপির নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান জামিন পেয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। জামিনের ফলে সাবেরা আমানের কারামুক্তিতে আর কোন বাঁধা নেই।
আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
তিন বছরের দণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামিন চেয়ে সাবেরা আমানের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলটি শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।
আদালতে এদিন সাবেরা আমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুল হুদা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে ১৩ বছর এবং তাঁর স্ত্রী সাবেরা আমানকে বিচারিক আদালতের দেওয়া রায়ে ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে গত ৩০ মে রায় দেন হাইকোর্ট। এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ আমান ও সাবেরা আমানকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
নির্দেশনা অনুসারে ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করেন সাবেরা আমান। ঢাকার বিশেষ জজ-১ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর লিভ টু আপিল করে সাবেরা আমান জামিন চান। বিষয়টি মঙ্গলবার চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে।
আইনজীবী নাজমুল হুদা বলেন, ২০০৬ সাল থেকে সাবেরা আমান ক্যানসারে ভুগছেন। তিন বছর সাজার মধ্যে আট মাস সাজা ভোগ করেছেন-মূলত এই যুক্তিতে জামিন চাওয়া হয়। জামিন হওয়ায় সাবেরা আমানের কারামুক্তিতে বাধা নেই।
নাজমুল হুদা আরও বলেন, হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ ও সাবেরা আমানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। হাইকোর্টের রায় ২৭ আগস্ট বিচারিক আদালত গ্রহণ করেন। সে হিসাবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যে আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করবেন।
সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। একই বছরের ২১ জুন সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের (পৃথক ধারায় ১০ ও ৩ বছর) ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাঁদের খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি শেষে ২০১৪ সালের ২৫ মে আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে হাইকোর্ট আপিল পুনঃশুনানি করতে নির্দেশ দেন। পুনঃশুনানি শেষে আমান দম্পতির আপিল খারিজ করে বিচারিক আদালতের দেওয়া দণ্ড বহাল রেখে গত ৩০ মে ওই রায় দেন হাইকোর্ট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
