জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত বাড়তে থাকবে: মির্জা ফখরুল

প্রকাশিত: 3:33 PM, September 21, 2023

জোর করে ক্ষমতায় থাকলে সংঘাত বাড়তে থাকবে: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক :
সকল উসকানির পরও বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে বর্তমান সরকার যদি জোর করে ক্ষমতায় থাকে তাহলে সংঘাত বাড়তে থাকবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ‍দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ‍দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যেনতেনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিচ্ছে সরকার। আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হোক। সরকারকে সময় থাকতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে এখনই পদত্যাগ করার দাবি জানাচ্ছি।

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ এবং সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের ভোট কারচুপি শুরু হয়ে গেছে, তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা তামাশার স্বরূপ।

এদিকে আজ সকাল থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ভৈরব থেকে সিলেটের পথে চলছে বিএনপির রোডমার্চ কর্মসূচি। রোডমার্চে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলেও জানান মির্জা ফখরুল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares