সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:38 PM, September 24, 2023
জাতীয় ডেস্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ যে বিএনপি বড় বড় কথা বলে, তাদেরকে তৃতীয় গ্রেডের সন্ত্রাসী দল ঘোষণা করেছিল আমেরিকার ফেডারেল কোর্ট।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত যৌথ সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে মাহবুবুল আলম হানিফ বলেন, তোমাদেরকে এ দেশের লোকজন চেনে। তোমরা ক্ষমতায় থাকতে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল।
বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি জনপ্রিয়তা যাচাই করতে চান জনগণের কাছে যান। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমেরিকা ভিসা নীতি করেছে।
তিনি বলেন, নির্বাচনকে বিএনপি-জামায়াত যদি বাধাগ্রস্ত করতে চায় রাজপথে তাদেরকে মোকাবিলা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
