আমিনবাজারে বিএনপির সমাবেশ ২৮ সেপ্টেম্বর

প্রকাশিত: 8:57 PM, September 25, 2023

আমিনবাজারে বিএনপির সমাবেশ ২৮ সেপ্টেম্বর

জাতীয় ডেস্ক:
প্রশাসনের অনুমতি না পাওয়ায় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আমিনবাজারে বিএনপির স্থগিত হওয়া সমাবেশ ২৮ সেপ্টেম্বর একই স্থানে অনুষ্ঠিত হবে।
বিএনপি রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ২৮ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে।

বিকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে দুপুরে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভা স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখাল এবং আমিনবাজারে আজ সমাবেশ হওয়ার কথা ছিল।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ৩ টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares