গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য তথ্যমন্ত্রী

প্রকাশিত: 4:00 PM, September 26, 2023

গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক:

অন্য কোনও দেশ থেকে বাংলাদেশের গণমাধ্যমকে গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য তথ্যমন্ত্রী চেষ্টা করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ার প্রদর্শনী শেষে তিনি এই মন্তব্য করেন।

গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে-এ বিষয়ে প্রশ্ন করলে ড. হাছান বলেন, আমি সংবাদপত্রে এ খবর দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষভাবে কাজ করছে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবাদমাধ্যম যে পরিমাণ ‘ভাইব্রেন্ট’, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।

তিনি বলেন, গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, কারও অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়। অন্য কোনও দেশ থেকে আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করাও সমীচীন নয়।

বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক ‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে। সবাইকে বঙ্গবন্ধুর কিশোর বেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

সিনেমাটির পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয়শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares