সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:04 PM, September 26, 2023
জাতীয় ডেস্ক:
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে কোন আবেদনের প্রয়োজন নেই। ৪০১ ধারায় সরকারের নির্বাহী আদেশেই খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসা দেয়া যেতে পারে। এজন্য কোন আবেদন প্রয়োজন পড়ে না।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারের পদত্যাগ, স্বঘোষিত রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে আইনজীবীদের পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।
ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাজীপুর আইনজীবী সমিতি চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা জয়নুল আবেদীন, ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী শহীদুজ্জামান, রেজাউল করিম, ওমর ফারুক মেহেদী হাসান।
পদযাত্রায় বিএনপি, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
