সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:22 PM, October 3, 2023
জাতীয় ডেস্ক:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া বিএনপি মহাসচিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারেন বলেও জানান তিনি।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম এস্কান্দার। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এরপর খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না বলে রোববার (১ অক্টোবর) মতামত দেয় আইন মন্ত্রণালয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
