সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:48 AM, October 4, 2023
জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছে তা অত্যন্ত নিন্মমানের। আর বিএনপি হলো ভদ্রলোকের দল। তাই প্রধানমন্ত্রীকে নিয়ে কোন কথা বলতে চাই না। এক সময়ে বাংলাদেশের জনগণ তার এসব কথার উত্তর দিবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ফরিদপুর বিভাগীয় রোড মার্চের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতারা প্রতিদিন শুধু গালিগালাজ করে বেড়ায়। তাদের কোন শিষ্টাতার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে নিয়ে একদিন আগে যে বক্তব্য দিলো, এটা নিয়ে আমি কথা বলতেও লজ্জা পাই। কারণ বিএনপি এতো নিন্মমানের কথা বলতে পারে না। বিএনপি হলো ভদ্রলোকের দল। তবে একথা জবাব এবার বাংলাদেশের মানুষ দিবে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোট চুরি করা একটি প্রজেট। যাতে বিচারপতি, সাংবাদিক ও গুন্ডাপান্ডা জড়িত। এদেরও স্যাংশন দিবে যুক্তরাজ্য। কেউ পালানোর সুযোগ পাবে না। আওয়ামী লীগ এখন দেশ ও বিদেশের কাছে ভোট চোর হিসেবে পরিচিতি লাভ করেছে। এ রোড মার্চ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বিএনপির একদফা দাবিতে মঙ্গলবার সকালে রাজবাড়ীতে হাজির হয়ে রোড মার্চ শুরু হয়। এর ফরিদপুর, মুকসুদপুর, টেকেরহাট, রাজৈর ও মস্তফাপুর পথসভা হয়। এ সময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু, মহিল দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। এ সময় মাদারীপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
