সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:02 PM, October 4, 2023
স্পোর্টস ডেস্ক:
মাস, সপ্তাহ, দিন থেকে ঘণ্টায় নেমে এসেছে বিশ্বকাপের ক্ষণগণনা। আর মাত্র কয়কে ঘণ্টা পরই বেজে উঠবে বিশ্বকাপের ডামাডোল। উদ্বোধনের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ দল। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল তামিম ইকবালের দলে না থাকা। তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়েছে গোটা দেশ। তামিমর ইস্যু নিয়ে কমজল ঘোলা হয়নি।
অবশেষে সেসব কিছুকে পেছনে ফেলে বিশ্বকাপ মঞ্চে লড়াই করতে প্রস্তুত সাকিব আল হাসানের দল। তামিমও অতিত ভুলে সাকিব-মুশফিকদের জানিয়েছেন শুভেচ্ছা। তামিমের বিশ্বাস বাংলাদেশ দল এবার জিতবে।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে এবং অর্থহীন ব্রান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’- নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তামিম লিখেছেন, ‘সময় এসেছে বাংলাদেশে এবার
পারবে তুমিও জিতে যেতে আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবির এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 8
Users Last 7 days : 117
Users Last 30 days : 584
Users This Month : 584
Users This Year : 584প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
