ঘোষণার ২৪ ঘণ্টায় আ. লীগের ৬ কমিটি স্থগিত

প্রকাশিত: 10:05 AM, October 8, 2023

ঘোষণার ২৪ ঘণ্টায় আ. লীগের ৬ কমিটি স্থগিত

সারাদেশ ডেস্ক:
কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই কেন্দ্রের নির্দেশে স্থগিত করা হয়েছে সিলেটে মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি।

শনিবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, কেন্দ্র থেকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা স্থগিত করেছি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা না মেনে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা কর হয়।

এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মুখে পরে তড়িঘড়ি করে এ নতুন ছয়টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares