জাতীয় ডেস্ক:
বিএনপির আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না বুঝেই তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে।
জনগণের ভোট পাবে না বুঝতে পেরে বিএনপি বিদেশিদের পেছনে টাকা ঢালছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
আগামী ১৪ অক্টোবর রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশকে সামনে রেখে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারেও দয়ায় বিশ্বাস করে না, জনগণের ওপর নির্ভর করে। তাই বিদেশিদের দুয়ারে দৌড়াদৌড়ি করে লাভ নেই।
বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না জেনে গেছে বলেই, তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে।’
এ সময় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে কুৎসা রটালে জনগণ কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
R/N