সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:38 PM, October 11, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সৌদি প্রো লিগে খেলার সম্ভাবনার পালে হাওয়া লাগছে বলে খবর। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি প্লে-অফ নিশ্চিতে ব্যর্থ হওয়ায় এমন সম্ভাবনা জেগেছে।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন এবছর। তার দল মিয়ামি সবশেষ সিনসিনাটি এফসি কাছে হেরে লিগের প্লে-অফে যেতে পারেনি। মেজর লিগে বিশ্বজয়ী সবশেষ ম্যাচ খেলবেন আসছে ২১ অক্টোবর। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আর কোনো ক্লাব ম্যাচ থাকছে না মেসিদের।
ইউরোপের সংবাদমাধ্যমে খবর, সৌদি প্রো লিগের প্রধান মেসির এই ফ্রি সময়টাকে সৌদি আরবে কাজে লাগাতে চান। এলএম টেনকে লোনে আনতে চেষ্টা করছেন সৌদি ফুটবলের সর্বোচ্চ কর্তা।
মেজর সকার লিগে সময়টা খারাপ পার করেননি মেসি। দলকে প্রথম শিরোপা জয়ের আনন্দে ভাসান। আরেকটি শিরোপার লড়াইয়ে ফাইনালে উঠলেও সে ম্যাচে চোটে খেলতে পারেননি ৩৬ বর্ষী মহাতারকা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 590
Users This Month : 590
Users This Year : 590প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
