সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:52 AM, October 14, 2023
জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের মহানগর ও জেলা শহরে অনশন কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করবে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয়কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি চলবে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে একই দাবিতে অনশন কর্মসূচি পালন করবে সমমনা রাজনৈতিক দল ও জোট। ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণসমাবেশ হবে।
একই দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে এবং গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন করবে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ প্রভৃতি রোগে ভুগছেন। এ অবস্থায় তাকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। তা নাকচ করে দেয় সরকার।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
