সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:15 PM, October 14, 2023
জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ। গত নির্বাচনে ছিল, আমার গ্রাম আমার শহর।
শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজ্জাক।
শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় এ কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, কল্পনা ভিত্তিক নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবে আওয়ামী লীগ এবং এটি বাস্তবায়নে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আওয়ামী লীগ।
তিনি বলেন, কোনো আন্দোলন, হুমকি নির্বাচন বন্ধ করতে পারবে না, কোনো অরাজকতা করতে দেয়া হবে না। সুন্দর একটি নির্বাচন উপহার দেবে আওয়ামী লীগ সরকার।
আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে নির্বাচনী পরিবেশ দেখা যাবে বলেও জানান তিনি।
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নভেম্বরে ঘোষণা করা হবে তফসিল। আর নতুন বছরের শুরুর দিকে হতে পারে জাতীয় নির্বাচন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
