সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:26 PM, October 3, 2021
পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে ১ সেপ্টেম্বর জামিন পান। এসেই বাসা ছাড়ার নোটিশ পান। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে।
তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তেমনটাই বোঝা যাচ্ছে এই আলোচিত অভিনেত্রীর কিছু ছবি দেখে।
নতুন বাসায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন পরীমনি। সেই ছবিগুলোতে তাকে বেশ প্রাণবন্ত লেগেছে।
ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনকে ভালোবাসার আবেদনমাখা ক্যাপশন। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের সেই উক্তিটির বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’
জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরেন তিনি। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।
এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমার কাজও শুরু করবেন শিগগির। হাতে আছে রাশীদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 33
Users Yesterday : 0
Users Last 7 days : 33
Users Last 30 days : 33
Users This Month : 33
Users This Year : 33প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
