সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:30 AM, October 20, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে মুদ্রার উল্টো পিঠও দেখেছে লাল-সবুজেরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে হারের পর বিশ্বকাপে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।
তবে ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে এ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। তবে বিশ্বমঞ্চে তার অভিষেকটা সুখকর হয়নি।
বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি নেমে ৫১ বল ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
হারের পর অধিনায়ক শান্তর ভাষ্য, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ, ওরা কি করতে পারে তা আজও দেখিয়ে দিয়েছে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। আশা করি, ভবিষ্যতে আমরা ভালো খেলবো।
তানজিদ তামিমের প্রসঙ্গ টেনে এ ব্যাটারের মন্তব্য, তানজিদ তামিম খুব ভালো খেলেছে, বোলাররাও ভালো করেছে, সমস্যা হলো আমরা ব্যাট হাতে ভালো ফিনিশিং করতে পারিনি। লিটন আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে ভালো হতো। আর ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেয়া প্রয়োজন।
শান্ত যোগ করেন, বোলারদের খুব একটা দোষ দেখি না। আমি মনে করি, বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু রান বোর্ডে দিতে পারতাম, তাহলে আরেকটু সহজ হতো।
সাকিবের চোটের বিষয়ে শান্তর দাবি, সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি, পরের ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
