ধনী-গরিবের জন্য বিদ্যুতের দাম আলাদা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 10:04 AM, October 20, 2023

ধনী-গরিবের জন্য বিদ্যুতের দাম আলাদা হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস, পানি, বিদ্যুতে ভর্তুকি পৃথিবীর কোনো দেশ দেয় না। আমরা দিচ্ছি এখনো। তবে নিম্ন ও উচ্চ আয়ের মানুষের জন্য বিদ্যুতের আলাদা আলাদা দাম নির্ধারণ করে দেব।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিটি জিনিসের কী দাম চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশে তবু চলছে। তবে যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের চলতে তো একটু কষ্ট হচ্ছেই।

আরও পড়ুন : ফিলিস্তিনিদের জন্য শুক্রবার মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আহবান

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এ দেশের উন্নয়নে জাতির পিতার আদর্শে কাজ করেছে। দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য।

বিএনপি একটি সন্ত্রাসী দল অ্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, আমি তাদের বিরোধী দল বলব না। বিরোধী দল হতে হলে সংসদে অবস্থান থাকতে হয়। তাদের নেই। তারা মানুষ হত্যাকারীর দল, সন্ত্রাসী দল।

তিনি আরও বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে কথা বলে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা নানা কথা বলে। আমি এখন সমালোচনা করতে চাই না। এদের কথা এদের কাজ সবই ধ্বংসাত্মক।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares