সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:59 PM, October 20, 2023
সারাদেশ ডেস্ক:
ফেসবুকে বিভাগ নিয়ে অগ্রহণযোগ্য পোস্ট করলে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। বুধবার (১৮ অক্টোবর) রাতে ‘ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে এ পোস্ট দেন তিনি।
বিভাগের সভাপতির দেয়া ফেসবুকের পোস্টটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে সমালোচনা ও নিন্দা জানাচ্ছেন।
যে গ্রুপে এই পোস্টটি দেয়া হয়, সেটি লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করা বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকেরা রয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মমতাজ উদ্দিনের আহমদের দেয়া পোস্টে তিনি বলেন, ‘ইদানিং অনেক ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়, বিভাগ, পোগ্রাম, কোর্স ও অন্যান্য নিয়মনীতি সম্পর্কে খণ্ডিত ধারণা নিয়ে পরীক্ষার পরে বা আগে অগ্রহণযোগ্য মতামত ফেসবুকে পোস্ট করছেন। আবার এসব পোস্টে অনেক ছাত্র–ছাত্রী অগ্রহণযোগ্য কমেন্ট করছেন। ভালো ফলাফল করা ছাত্র–ছাত্রীরাও এর মধ্যে আছেন। এর মধ্যে অনেকেই আমার পরিচিত কিংবা আমার সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন। সকলকেই জানাচ্ছি এগুলো শৃঙ্খলার ব্যত্যয়।’
মমতাজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘অনেকেই আমাকে রিপোর্ট করেছেন, কেউ কেউ স্ক্রিনশট পাঠাতে চেয়েছেন, আমি চাইলে সেসব ছাত্র–ছাত্রীদের এখানে নিয়ে আসতে পারি। সকলকে চূড়ান্তভাবে জানাচ্ছি, আপনারা এগুলো বন্ধ করুন। তা না হলে বিভাগ বাধ্য হবে নাম ধরে শোকজ করতে। প্রয়োজন হলে ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নিতে।’
লোকপ্রশাসন বিভাগের সভাপতি বলেন, ‘আপনাদের আরও মনে রাখতে হবে, আপনাদের কাউকে বিভাগ অনুরোধ করে ভর্তি করায়নি। আপনার ইচ্ছাতে আপনি ভর্তি হয়েছেন। ভালো না লাগলে ভর্তি বাতিল করে চলে যেতে পারেন। এ বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মেনে চলে আসছে ও চলবে।’
বিভাগের শিক্ষার্থীরা জানান, উক্ত বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে গত ২ অক্টোবর। গত সোমবার ওই বর্ষের বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন শিরোনামের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে প্রশ্নপত্রের বিষয়গুলো পড়ানো হয়নি। এ কারণে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার খাতায় লিখতে পারেনি। ওই দিনই তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে প্রশ্নপত্রের সমালোচনা করেন। এসব পোস্টে প্রায় সব বর্ষের শিক্ষার্থীরা মন্তব্য করেছেন। বিভাগ ও প্রশ্ন নিয়ে নিজেদের অভিজ্ঞতাও অনেকে শেয়ার করেছেন। এসব পোস্ট নজরে আসার পর বিভাগের সভাপতি হুঁশিয়ারিমূলক পোস্ট করেন।
স্ক্রিনশটটি ফেসবুকে প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে মমতাজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি বিভাগের প্রাইভেট গ্রুপে শিক্ষার্থীদের সাবধান করেছি। এ বিষয়ে সংবাদপত্রের সাথে আমি কোনো কথা বলতে পারব না।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
