বাচ্চার ‘সিরাপ’ খেয়ে দুই বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা

প্রকাশিত: 9:17 AM, October 21, 2023

বাচ্চার ‘সিরাপ’ খেয়ে দুই বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে ক্লাবের কাউকে কিছু না জানিয়ে বাচ্চার ‘সিরাপ’ খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। অবশেষে সেটাই কাল হয়ে দাঁড়াল তার জন্য। সিরাপ খাওয়া কাণ্ডে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এ বিশ্বকাপজয়ী। তিনি যে সিরাপটি খেয়েছিলেন সেটাতে নিষিদ্ধ পদার্থ ছিল। বিশ্বকাপ জয়ের ৯ম মাসের মাথায় শুনলেন নিজের এ দুঃসংবাদ। দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় আক্ষরিক অর্থে খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যাওয়ার পথে এ তারকা ফুটবলারের।

শুক্রবার (২০ অক্টোবর) টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। তার নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক রয় নেমার, ফ্যাব্রিজিও রোমানোও।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন মিডফিল্ডার আলেহান্দ্রো পাপু গোমেজ। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে অংশ নেন তিনি। তিনি অস্ট্রেলিয়া ও সৌদি আরবের বিপক্ষে খেলেছিলেন।

ক্রীড়া সাংবাদিক রয় নেমার এক্সে জানিয়েছেন, পাপু গোমেজকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেভিয়ায় থাকাকালীন ২০২২ সালের নভেম্বরে তার পরীক্ষা করা হয়েছিল। সম্প্রতি মনজার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

🚨 Papu Gómez is banned for two years after testing positive for a banned substance. He was tested back in November 2022 while in Sevilla. He recently signed with Monza. Via @relevo. 🇦🇷 pic.twitter.com/dNelsUcVNA

অন্যদিকে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে জানিয়েছেন, দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী পাপু গোমেজ। যিনি সেভিয়ার সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব মনজার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন।

🚨 BREAKING: World Cup winner Papu Gómez has been banned for doping — reports @relevo.

🇦🇷 Two year ban for the Argentine who recently signed with Italian side Monza as free agent after contract terminated at Sevilla. pic.twitter.com/XKNsgGhXlY

— Fabrizio Romano (@FabrizioRomano) October 20, 2023
৩৫ বছর বয়সী পাপু গমেজ দাবি করেছেন, যে এটি তার একটি খারাপ রাত ছিল। যা তাকে ক্লাবের ডাক্তারদের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়াই তার এক সন্তানের কাছ থেকে সিরাপ নিতে বাধ্য করেছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেভিয়া শাস্তির বিষয়টি জানে না। তবে গোমেজকে সিদ্ধান্তটি আগেই জানিয়ে দেয়া হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।

উল্লেখ্য, সেভিয়ার খেলোয়াড় থাকা অবস্থায় ক্লাব থেকে জানানো হয়েছিল, রাতে অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের বাচ্চার কফ সিরাপ খান পাপু গোমেজ। গত বছর নভেম্বরে বিশ্বকাপের আগে সেই ডোপ পরীক্ষা দিয়েছিলেন তখনকার সেভিয়া মিডফিল্ডার।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares