৪৪ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করল প্রতিপক্ষ

প্রকাশিত: 10:33 AM, October 21, 2023

৪৪ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করল প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক:
ফুটবলে বর্তমান বিশ্বচ্যাপিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর মেসির হাত ধরে কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। এবার সুযোগ ছিল আরেকটি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার। কিন্তু সেই সুযোগটি আর কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

এই মুহূর্তে ভারতে চলছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। চার-ছক্কার উন্মাদনায় মত্ত পুরো ক্রিকেট বিশ্ব। তাই বলে থেমে নেই বিশ্বের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলোও। ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি ফ্রান্সে চলছে রাগবি বিশ্বকাপের দশম আসর।

শুক্রবার (২০ অক্টোবর) রাগবি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ৪৪-৬ গোলের ব্যবধানে পরাজিত হয়। খবর বিবিসি

আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে চতুর্থ শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইরা রাগবি বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন। এ নিয়ে বিশ্বকাপের পাঁচটি ফাইনাল খেলার যোগ্যতা অজর্ন করলো তারা।

সর্বোচ্চ তিনটি করে শিরোপা রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। এরপরেই দুটি শিরোপা অস্ট্রেলিয়ার আর একটি শিরোপা ইংল্যান্ডের।

নিউজিল্যান্ড সর্বশেষ শিরোপা ঘরে তোলে ২০১৫ সালে। ২০১৯ সালের ৯ম আসরে তারা তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে। যে আসরে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।
ফাইনালে কারা হবে তাদের প্রতিপক্ষ তা নির্ধারণ হবে আজ রাতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের পর। এ ম্যাচে যারা জয়লাভ করবে তারা আগামী রোববার (২৯ অক্টোবর) স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

তার আগে দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী শনিবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার মুখোমুখি হবে।

আর্জেন্টিনা এবারের রাগবি বিশ্বকাপে গ্রুপ ডি থেকে অংশগ্রহণ করে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, জাপান, সামোয়া ও চিলি। আর্জেন্টিনা ৪ ম্যাচে ৩ জয় ও ১ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। এ গ্রুপ থেকে ইংল্যান্ড সবকটি ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১০-২৭ গোলে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। পরবর্তীতে সামোয়ার বিপক্ষে ১৯-১০ গোলে, চিলির বিপক্ষে ৫৯-৫ গোলে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ৩৯-২৭ গোলে জয়লাভ করে। কোয়ার্টার ফাইনালে তারা ওয়েলসের বিপক্ষে ২৯-১৭ গোলে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।

অন্যদিকে নিউজিল্যান্ড এ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা ফ্রান্সের কাছে ২৭-১৩ ম্যাচে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৭১-৩ গোলে বিধ্বস্ত করে, তৃতীয় ম্যাচে ইতালির বিপক্ষে ৯৬-১৭ গোলে জয়লাভ করে। চতুর্থ ম্যাচে উরুগুয়েকে ৭৩-০ গোলে উড়িয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ২৮-২৪ গোলে জয়লাভ করে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares