জাতীয় ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না। ফখরুল সাহেব আগেও বলেছেন পাকিস্তানই ভালোছিলো। বিএনপি পাকিস্তানপন্থিদের নিয়ে দল গঠন করেছিলো। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারেনা। যখন দেশ নিয়ে প্রশংসায় ভাসে বিশ্ব। তখন বিএনপি বলে ভিন্ন কথা।’
রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু সমগ্র’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানের উপস্থিতি ঠিক মনে হচ্ছে না বিএনপির; এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবন নিয়ে এই সিনেমা। বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়া উপস্থিত। বরং সিনেমাতে জিয়ার সংশ্লিষ্টতা বেশি দেখানো হয়নি।’
২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে সরকার কোন চাপ অনুভব করছে না। মাঠ আওয়ামীগের দখলে থাকবে বলেও সেই অনুষ্ঠানে জানান তথ্যমন্ত্রী।
R/N