সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:29 PM, October 25, 2023
জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেয়া দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ সংসদে তোলা হয়েছে। এই বিলটি পাশ করার চেষ্টা থেকে সরকারকে সরে আসতেও আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্যান্য বাহিনীকে সহায়তা দেয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ান বাহিনীকে পুলিশের মত অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে।
জি এম কাদের বলেন, আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেয়া হলে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতি তৈরি হবে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন বলে খবরে প্রকাশ হয়েছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
