, ,

বিশ্বকাপ শেষে বিদায় ঘণ্টা বাজতে পারে পাঁচ কোচিং স্টাফের!

Rahat
প্রকাশিত October 26, 2023, 03:21 PM
বিশ্বকাপ শেষে বিদায় ঘণ্টা বাজতে পারে পাঁচ কোচিং স্টাফের!

স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট হউক কিংবা ফুটবল, প্রতিটি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক দলের কোচিং স্টাফে আসে ব্যাপক রদবদল। কেউবা চাকরি হারান আবার কেউবা করেন পদত্যাগ। চলমান ওয়ানডে বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের কোচিং স্টাফেও আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। অন্তত পাঁচজন হারাতে পারেন চাকরি।

জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া অন্যদের ছেড়ে দিতে পারে বিসিবি। সংস্থাটির একজন কর্মকর্তা জানান, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ট্রেনার নিকোলাস লি, ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। চলতি বছরের ৩০ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ ক্রিকেট দলের অ্যানালিস্ট শ্রীনিবাস সম্প্রতি ক্রিকেটারদের ‘গুডবুক’ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমর্থন পেলেও তাকে ধরে রাখার তেমন আগ্রহ নেই বোর্ডের। সম্ভাব্য বিদায়ী কোচিং স্টাফের মধ্যে হাথুরুসিংহের অপছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ডোনাল্ড। অভিযোগ রয়েছে, পেস বোলারদের উন্নতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না তিনি। সাকিব-মিরাজদের কোচ হেরাথের সঙ্গে সম্পর্ক ভালো হলেও বিসিবি চায় নতুন সেটআপ নিয়ে এগোতে।

R/N