দ্য রোটারি ফাউন্ডশনের কার্যক্রম

প্রকাশিত: 3:58 PM, November 1, 2023

দ্য রোটারি ফাউন্ডশনের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক:

রোটারি একটি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন আমেরিকার শিকাগো নগরীতে বসবাসকারী সাঁইত্রিশ বয়সী একজন আইনজীবী ১৯০৫ খ্রিস্টাব্দের ২৩শে ফেব্রুয়ারি। ইতিমধ্যে সংগঠনটি ১১৮ বছর অতিক্রম করেছে। সারা বিশ্বের প্রায় ২০০টি রাষ্ট্র ও ভৌগলিক এলাকায় রোটারি ক্লাবসমূহ ছড়িয়ে আছে।

রোটারির কার্যক্রম পরিচালিত হয় শান্তিময় বিশ্ব গঠনের লক্ষ্যে। রোটারিয়ানরা মনে করেন যেখানে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষা, অভাব- অনটন, স্বাস্থ্যহীনতা বিদ্যমান সেখানে শান্তির কথা চিন্তা করা বৃথা। তাই বিশ্বজুড়ে রোটারি কাজ করছে দারিদ্র্য বিমোচনে, স্বাস্থ্য উন্নয়নে, পোলিও মুক্ত বিশ্ব গঠনসহ শান্তির অন্বেষণে।

যাদের বিত্তের সঙ্গে চিত্তের সংমিশ্রণ রয়েছে তারা-ই রোটারি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে সমাজ উন্নয়নে কাজ করছেন। রোটারিয়ানরা কাজ করছেন বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে সকল মানুষকে একত্রিত করে সমাজ থেকে সকল অনাচার দূর করতে। কিন্তু ভাল কাজ করতে হলে অর্থের প্রয়োজন। সেই অর্থের যোগান দিতে রোটারি ১৯১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছে “দ্য রোটারি ফাউন্ডেশন”। রোটারিয়ান ও তাদের বন্ধুদের অনুদানে এটি বর্তম

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares