সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:50 AM, November 2, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই দুই দফা হামলায় শরণার্থী শিবিরটিতে হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গাজার প্রশাসনের প্রচার দপ্তর থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজা প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই দফার ইসরায়েলি হামলায় অন্তত ১৯৫ জন নিহত হয়েছেন। এখনো খোঁজ পাওয়া যায়নি ১২০ জনের। তারা বেঁচে আছেন না নিহত হয়েছেন সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। নিহত এবং নিখোঁজের বাইরেও ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৭ জন গুরুতর আহত হয়েছেন।
হামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয় বলেছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা `অসমানুপাতিক আক্রমণ যা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।`
এদিকে, ইসরায়েলি বাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী রাফাহ ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা ছেড়েছেন চার শতাধিক বিদেশি পাসপোর্টধারী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা। ২৫ দিনের চলমান সংঘাত থেকে বুধবার (১ নভেম্বর) প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পান এসব নাগরিক। এসময় অনেকে স্বস্তি প্রকাশ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪০০ জনেরও বেশি মানুষ গাজা ছেড়েছেন। যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ৩৩৫ জন। আর ৭৬ জন আহত ফিলিস্তিনি।
এর আগে মিসর থেকে দুই শতাধিক ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের কোনো লোককে রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুধু বিদেশিদের জন্য ওই সীমান্ত খুলে দেয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। যুদ্ধের পর থেকে গাজা ছাড়ার চেষ্টা করছিলেন তারা। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্থতায় অবশেষে সেই সুযোগ পেয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে আটকে যাওয়া বিদেশি নাগরিকরা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 130
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
