সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:22 PM, November 2, 2023
আবহাওয়া ডেস্ক:
মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় কক্সবাজার অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ নভেম্বর) পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বাকি দুই দিনের মতো সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে । তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এর আগে বুধবার (১ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 158
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
