সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:28 AM, November 7, 2023
স্পোর্টস ডেস্ক:
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। সেবার কোপা আমেরিকার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর দুই বছরের বেশি সময় কেটে গেলেও আর মুখোমুখি হয়নি দল দুইটি।
অবশ্য, ২০২২ সালের জুনে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যকার ঝামেলায় শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়ে যায়।
সবশেষ কাতার বিশ্বকাপে দল দুইটির মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা দেখে ফুটবল প্রেমীরা। দুই দলের সমর্থকরা ধারণা করেছিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে মেসি-নেইমাররা। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।
অবশেষে আবারও ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল প্রেমিরা। আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসি-নেইমাররা। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে কথার লড়াইও।
আগামী ২২ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের পঞ্চম ম্যাচ। অবশ্য তার আগে সেলেসাওরা কলম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে। যেটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ম্যাচটি হবে কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে।
সোমবার (৬ নভেম্বর) এই দুই ম্যাচের জন্য ৫টি চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। যেখানে বেশ চমক রেখেছেন সেলেসাও কোচ।
দল থেকে বাদ পড়েছেন টটেনহামে খেলা রিচার্লিসন এবং উলভারহ্যাম্পটনের খেলা ম্যাথিউস কুনিয়া। আর বাঁ হাঁটুতে চোট পাওয়া নেইমার ও ইপিএলে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় ক্যাসেমিরো নেই কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের দলে।
ঘোষিত স্কোয়াডে ডাকা হয়েছে নতুন ৫ জনকে। যেখানে রয়েছেন ১৭ বছর বয়সী পালমেইরাসের ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপ। যিনি আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। এড্রিক ছাড়াও ব্রাজিল দলে ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড এফসি পোর্তোর পেপে এবং ব্রাইটনের জোয়াও পেদ্রো।
ব্রাজিল ও আর্জেন্টিনা এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। যেখানে চার ম্যাচে চার জয়ে টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিল চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণার সময় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ২০২৪ সালের ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
অ্যালিসন বেকার, এডারসন, লুকাস পেরি
ডিফেন্ডার
ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনহোস, নিনো, এমারসন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো
মিডফিল্ডার
আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো
ফরোয়ার্ড
এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনহো, পেপে ও রাফিনহা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 19
Users Last 7 days : 150
Users Last 30 days : 536
Users This Month : 536
Users This Year : 536প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
