জালালী পংকীর গ্রেফতারে যুক্তরাজ্য বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: 10:42 PM, November 7, 2023

জালালী পংকীর গ্রেফতারে যুক্তরাজ্য বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট ডেস্ক:

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীকে সকল মামলায় জামিন থাকা স্বত্তে¡ও বাসা থেকে জোরপূর্বক গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক ও সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ কয়ছর আহমদ।

এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, অবৈধ আওয়ামী সরকার ক্ষমতার মসনদ কুক্ষিগত করে রাখতে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে অগ্রগামী দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে যাচ্ছে। তারই শিকার সিলেট জাতীয়তাবাদী বিএনপির অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী। আমরা এমন জোরপূর্বক গ্রেফতারের তব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো বিকল্প নেই। সেই দিন বেশি দূরে নয়, যখন দেশে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দ

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares