সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:49 AM, November 11, 2023
স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। এ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না মেলাতে হবে অসম্ভব সমীকরণও। যদি শেষ পর্যন্ত পাকিস্তান মেলাতে সক্ষম হয় তবেই মিলবে সেমিফাইনালের টিকিট। সেই সঙ্গে কপাল পুড়বে নিউজিল্যান্ডের।
তবে বাস্তব দৃষ্টি এ সমীকরণ মেলানো কখনোই সম্ভব নয়। তবে চেষ্টা করতে তো দোষ নেই। তার আগে অবশ্য টস জিততে হবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। তারপর ম্যাচটি জিততে হবে অন্তত ২৮৭ রানে। না হলে সবচেষ্টাই বৃথা যাবে।
শনিবার (১১ নভেম্বর) ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আশাহত হচ্ছেন না বাবর। কেননা তিনি বাজি ধরেছেন তার এক সতীর্থের ওপর। বাবরের মতে এমন সমীকরণ মিলিয়ে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা সম্ভব। খবর ইএসপিএনক্রিকইনফো
ম্যাচের আগের দিন শুক্রবার (১০ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, আমরা বিশ্বাস করি এটা করতে পারি। নিজেদের পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করব। মাঠে গিয়েই ধুমধাড়াক্কা চালালে হবে না। কীভাবে প্রথম ১০ ওভার, তার পরের ২০ ওভার খেলব সেই পরিকল্পনা করতে হবে। জুটি গড়া, কাদের ক্রিজে থাকতে হবে সে সবও ছকে নিতে হবে আগে।
এরপরই তিনি তার বাজির ঘোড়ার কথা বলেন। বাবর বলেন, ফখর জামান ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ৮৭ রানের ইনিংস খেলেছেন। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮১ বলে অপরাজিত ১২৬ রানে ইনিংস খেলেছেন। যার ফলে পাকিস্তান বৃষ্টি আইনে কিউইদের পরাজিত করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, যদি ফখর ২০-৩০ ওভার ব্যাট করে দিতে পারে তা হলে বড় রান তুলতেই পারি। এর পর রিজওয়ান এবং ইফতিখার তো রয়েছেই। আমরা চেষ্টা করলেই পারি। সে রকমই পরিকল্পনা হয়েছে।
আজ অবশ্যই পাকিস্তানকে আগে ব্যাট করতে হবে। কেননা রানরেট উন্নতি করার ক্ষেত্রে রানের ব্যবধানে জয়ই বেশি কাজে লাগে। বাবর এত হিসাব-নিকাশ মাথায় না রেখে বলেন, এখনও একটা ম্যাচ বাকি। আগে থেকে কিছুই বলতে পারেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মূল্য চুকাতে হয়েছে আমাদের। সেই ম্যাচ জেতা উচিত ছিল। তার জন্যেই আজ এই জায়গায়।
উল্লেখ্য, সমীকরণের ফাঁদে পড়া পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। ২০১৯ সালে হওয়া বিশ্বকাপেও পাকিস্তানকে এমন সমীকরণের সামনে পড়তে হয়েছিল। রাউন্ড রবীন লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩১৬ রানে হারাতে হত বাবরদের। এত রানে জয় তো দূরের কথা। তারা আগে ব্যাটিং করতে তুলতে পেরেছিল মাত্র ৩১৫ রান। শেষ পর্যন্ত ম্যাচটি পাকিস্তান ৯৪ রানে জিতলেও কোনও লাভ হয়নি। এ বার কী হবে?
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
