যে ৭ সমীকরণের একটি মিললেই নিশ্চিত বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি

প্রকাশিত: 10:15 AM, November 11, 2023

যে ৭ সমীকরণের একটি মিললেই নিশ্চিত বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় ১১টায় ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়া আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এ ম্যাচটি তাদের কাছে কম গুরুত্বপূর্ণ। সেমির আগে এ ম্যাচটিকে ড্রেস রিহার্সেলের ম্যাচ বলা যেতে পারে। তারপরও ম্যাচটি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে অসিরা।

অন্যদিকে বাংলাদেশ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বর্তমানে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বর পজিশনে রয়েছে টাইগাররা। শেষ ম্যাচে জিতে আসর শেষ করতে বদ্ধপরিকর টাইগাররা। সেই সঙ্গে নিশ্চিত করতে চায় ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ।

তবে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করতে হলে বেশ কিছু সমীকরণ মেলাতে হবে টাইগারদের। যার একটি বাস্তবায়ন হলেই নিশ্চিত হবে আসন্ন টুর্নামেন্টটির কোয়ালিফাই। চলুন দেখে নেই সমীকরণগুলো :

বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে

বাংলাদেশ ১০০ রানে অলআউট হলে ২১ ওভারের মধ্যে অস্ট্রেলিয়াকে ডিফেন্ড করা লাগবে।
অথবা টাইগাররা ১৫০ করলে ২২ ওভারের মধ্যে ডিফেন্ড করা লাগবে।
অথবা ২০০ করলে ২৩ মধ্যে ডিফেন্ড করা লাগবে।

অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে ৪০০ রান করে, বাংলাদেশকে অন্তত ২৩০ করতে হবে (অর্থাৎ ১৭০ রানের কম ব্যাবধানে হারতে হবে)।
অস্ট্রেলিয়া৩৫০ করলে, বাংলাদেশের ১৭৭ করতে হবে।
অস্ট্রেলিয়া ৩০০ করলে, বাংলাদেশের ১২৬+ করা লাগবে
অস্ট্রেলিয়া ২৫০ করলে, বাংলাদেশের ৭৩+ করলেই হবে।
অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশ আগে ব্যাট করে যে রানই করুক অজিদের তা ২৫ ওভারের আগে করতে দেয়া যাবে না। এছাড়া পরে ব্যাট করলে ১৭০ রানের ব্যাবধানে না হারলে বাংলাদেশ শ্রীলঙ্কার আগে থাকবে!

সেক্ষেত্রে নেদারল্যান্ডস-ভারতের ম্যাচে বড় ব্যবধানে নেদারল্যান্ডস না জিতলে বাংলাদেশ টপ আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares