সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:14 PM, November 11, 2023
সারাদেশ ডেস্ক:
বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা এক দফা দাবিতে চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে আরামবাগে নটরডেম কলেজের সামনে ও বতলী বাস স্ট্যান্ডের সামনে পৃথক দুইটি বাসে আগুন দেওয়া হয় । এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত ৮.২০ মিনিটে রাজধানী ঢাকার আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ৮.৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে আরামবাগে নটরডেম কলেজের সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ড এর সামনে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশনের দুইটি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
এর আগে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
