সেমিফাইনালের আগে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রকাশিত: 12:47 PM, November 15, 2023

সেমিফাইনালের আগে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

 

স্পোর্টস ডেস্ক:
আর কিছুক্ষণ পরই চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ শুরুর আগ মুহূর্তে রোহিত শর্মার দলের বিপক্ষে গুরুতর অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ তথ্য প্রকাশ করে।

ডেইলি মেইল তাদের প্রতিবেদনে দাবি করে, আইসিসির অনুমতি না নিয়েই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেমিফাইনাল ম্যাচের উইকেট পরিবর্তন করেছে। ফাইনালে উঠলেও ভারত একই কাজ করতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবারের বিশ্বকাপে উইকেট প্রস্তুত করার দায়িত্বে রয়েছেন কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসন। কোন ম্যাচ কোন উইকেটে খেলা হবে সেটি আয়োজক দেশ ভারতের সঙ্গে আলাপ করে আগেই চূড়ান্ত করে রেখেছিলেন তিনি। কিন্তু ডেইলি মেইল দাবি করছে, টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে অ্যাটকিনসনের সঙ্গে সেই চুক্তিকে আর পাত্তা দেয়নি ভারত।

ভারত-নিউজিল্যান্ড আজকের সেমিফাইনাল ম্যাচটি এমন উইকেটে খেলা হবে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে। ভারতের স্পিনারেরা যেন সাহায্য পান সে জন্যই এমনটি করা হয়েছে বলে দাবি সংবাদমাধ্যমটির।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। আইসিসি ও বিসিসিআইয়ের একটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খুদে বার্তা থেকে জানা যায়, ৭ নম্বর উইকেটের পরিবর্তে ৬ নম্বর উইকেটে স্থানান্তর করা হয়েছে এই সেমিফাইনাল ম্যাচ। এমনকি সেমিফাইনাল ম্যাচের উইকেট পাল্টানো নিয়ে অ্যাটকিনসনকে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অ্যাটকিনসন ভারতের ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছিলেন কার সিদ্ধান্তে এমন পরিবর্তন করা হয়েছে। বিসিসিআই জানায়, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) এর নির্দেশে। কিন্তু গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করেছে, তারা বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক কাজ করছে এবং অনুরোধগুলো এসেছে সরাসরি ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares