সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:01 PM, November 16, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। তবে সেই বিশ্রামটা দীর্ঘ হচ্ছে না। নিউজিল্যান্ড সিরিজের জন্য দ্রুতই মাঠে ফিরতে হবে টাইগারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ তারিখ ঢাকায় পা রাখবে কিউইরা। আসন্ন এই টেস্ট সিরিজ খেলতে চান না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
জানা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় এই ছুটি চেয়েছেন তিনি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এই উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে কথা বলবেন।
জানা গেছে, লিটনের ছুটির ব্যাপার নিয়ে আজ নিজেদের সিদ্ধান্ত নেবে বিসিবি। পারিবারিক কারণে লিটনকে ছুটি দেওয়া হলে কিউইদের বিপক্ষে অনভিজ্ঞ ওপেনিং জুটি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।
এর আগে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু জানিয়েছিলেন যদি কোনো পরিবর্তন আর না আসে তাহলে সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব। তানভীর আহমেদ টিটু বলেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না উঠার আগ পর্যন্ত সে খেলবে না। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয়, তাহলে সে অধিনায়কের দায়িত্বে থাকবে। আর নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেয়া হবে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 26
Users Last 7 days : 150
Users Last 30 days : 513
Users This Month : 513
Users This Year : 513প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
