, ,

ঢাকা–১০ ও মাগুরার দুই আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত November 18, 2023, 06:09 PM
ঢাকা–১০ ও মাগুরার দুই আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব

জাতীয় ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ শনিবার তাঁর পক্ষে থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সাকিব আল হাসান ঢাকা–১০, মাগুরা–১ ও মাগুরা–২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।
ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা–১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। আর খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন।
এদিকে, এখন পর্যন্ত সরাসরি ১ হাজার ৫০, অনলাইনে ১৪ জনসহ মোট ১০৬৪ জন আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।