যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: 7:50 PM, November 21, 2023

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। যেটিকে সুপার ক্লাসিকো বলা হয়ে থাকে। বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঘরের মাঠ বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। তার আগে ভোর ৫টায় প্যারাগুয়ে আতিথ্য দেবে কলম্বিয়াকে। ইকুয়েডরের প্রতিপক্ষ চিলি আর উরুগুয়ে লড়বে বলিভিয়ার বিপক্ষে।

আর্জেন্টিনা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলকে খেলতে হবে অনেকটা নতুন দল নিয়েই। কাতার বিশ্বকাপ খেলা দল থেকে তিন-চারজন ফুটবলারকে দেখা যেতে পারে শুরুর একাদশে। অ্যালিসন বেকার, রাফিনহা, মার্কুইনোসদের পাশাপাশি রদ্রিগোর দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। দুই উইঙ্গব্যাকে নাহুয়েল মলিনা ও নিকোলাস ত্যাগলিয়াফিকো খেলতে পারেন। দলটির মধ্যভাগে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পলের মতো ফুটবলারদের। আক্রমণে মেসি ও ডি মারিয়ার সঙ্গে লওতারো মার্টিনেজের খেলার সম্ভাবনাই বেশি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, এমারসন, মার্কুইনোস, মাঘাইলেস, লডি, আন্দ্রে, ডগলাস লুইস, গিমারেজ, রাফিনহা, মার্টিনেল্লি ও রদ্রিগো গোয়েস ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, মলিনা, ওটামেন্ডি, রোমেরো, ত্যাগলিয়াফিকো, এনজো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, মেসি, ডি মারিয়া ও লওতারো মার্টিনেজ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares