বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

প্রকাশিত: 6:16 AM, July 24, 2023

বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

 শিক্ষা ডেস্ক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়টির গাজীপুর ক্যাম্পাসসহ সারা দেশে ২০টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গাজীপুর ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্রশিক্ষা পরিদর্শন করেন। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ভর্তি কমিটির সভাপতি ড. মো. জাকিরুল ইসলামও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট তিন হাজার ৩৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares