ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সংক্রমণে এগিয়ে কেরালা

প্রকাশিত: 12:28 PM, December 19, 2023

ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সংক্রমণে এগিয়ে কেরালা

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ফের ভয় ধরাচ্ছে করোনা। ইতিমধ্যেই ভারতের কেরালায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৪ জনের। প্রতিবেশী রাজ‍্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত কর্ণাটক সরকার ও। পরিসংখ্যান বলছে, নতুন করে করোনা সংক্রমণের মধ‍্যে ৮৯℅ কেরালা থেকেই হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন কর্ণাটকের স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু। কেরালার সীমান্তবর্তী ম‍্যাঙ্গালোর, চামানাজনগর এবং কোডাগু অঞ্চলে জারি করা হয়েছে সতর্ক বার্তা। প্রস্তুত রাখা হয়েছে সরকারি হাসপাতালগুলি। স্বাস্থ‍্য মন্ত্রকের তথ‍্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ‍্যা ১৮০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে ৫ জনের মৃত্যু ও হয়েছে। এদের মধ‍্যে ১ জন উত্তরপ্রদেশের এবং বাকি ৪ জন কেরালার বাসিন্দা। কেরালায় হদিশ মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন জেএন ১ এর।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares