সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:40 PM, December 21, 2023
জাতীয় ডেস্ক:
৯টি দেশ ও ৪টি আন্তর্জাতিক জোট বাংলাদেশে নির্বাচনের সময় ঢাকায় দায়িত্ব পালন করতে অনুমতি নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
সেহেলী সাবরীন জানান, এরপর আরও অনেকে এই তালিকায় যুক্ত হতে পারে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ টিম এবং কমনওয়েলথ, ওআইসি, আরব লীগ, জাপান, চীন, রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, জর্জিয়া, মরিশাস, উজবেকিস্তান ও প্যালেস্টাইন পর্যবেক্ষক দল পাঠানো নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যায়।
এদিকে, সম্প্রতি ট্রেনে নাশকতার আগুনে ৪ জনের মারা যাবার ঘটনায় অস্ট্রেলিয়ার হাইকমিশন এবং ফ্রান্সের দূতাবাস বিবৃতি দিয়েছে। ঢাকার অন্য কোনো দূতাবাসের এরকম কোনো বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোচরে আসেনি বলেও জানিয়েছেন মুখপাত্র।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 140
Users Last 30 days : 491
Users This Month : 491
Users This Year : 491প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
