সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:07 PM, December 21, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের হামলা যেন এবার নিষ্ঠুরতার সব পর্যায়কে ছাড়িয়ে গেছে। তাদের হামলা থেকে রক্ষা পেল না কবরস্থানও। একটি কবরস্থানে বুলডোজার চালানো হয়েছে। এতে কবরস্থানে থাকা মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। খবর আল জাজিরা
আলজাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, সাদা কাফনে মোড়ানো একটি মরদেহ পড়ে আছে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাপ্ত বয়স্ক মানুষ ছাড়াও শিশুদের মরদেহের অংশও কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।
গাজায় ইসরায়েলি হামলা থেকে রক্ষায় পায়নি হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মসজিদ-গির্জাও। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্মীয়স্থাপনা ও সমাধিস্থল ও কবরস্থানের ক্ষতি সাধণ করা যাবে না। কিন্তু ইসরায়েল এসব নিয়মের কিছুই মানছে না।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। বিমান হামলা চালানোর পাশাপাশি ও স্থল অভিযানও পরিচালনা করে তেল আবিব। এতে এখন পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।
প্রায় তিন মাসের যুদ্ধে এত বেসামরিক মানুষের মৃত্যুর পর এখন বিশ্বের অনেক দেশ থেকে যুদ্ধবিরতির দাবি তোলা হয়েছে। কিন্তু ইসরায়েল এতে কান দিচ্ছে না। তারা গাজায় হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 140
Users Last 30 days : 491
Users This Month : 491
Users This Year : 491প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
